Monday, 29 February 2016

CONTEMPORARY INDIAN SOCIETY


PAPER-II
CONTEMPORARY INDIAN SOCIETY
) সংক্ষেপে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ প্রতিটি প্রশ্নের মান
1)    উপনিবেশবাদকথাটি বলতে আপনি কি বুঝো?  
2)    ব্রিটিশ ভারতে কখন কৃষক বিদ্রোহ ঘটে ? এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
3)    কখন সিপাহী বিদ্রোহ ঘটে ? তখন ভাইসরয় কে ছিলেন?
4)    দ্বৈত শাসনব্যবস্থা কি ?
5)    ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের ব্যাখ্যায় প্রাচ্য ও পাশ্চাত্য দুই দলের বক্তব্য কী ছিল ?
6)    ভারতের শিক্ষার ইতিহাসে ম্যাগনা কার্টা বলতে কী বোঝ?
7)    জাতীয় শিক্ষা আন্দোলন  বলতে কী বোঝায়?
8)    শিক্ষার অধিকার আইন কি?
9)    ১৯৮৬ এর জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল ?
10)           বুনিয়াদি শিক্ষা কী?
11)           ১৯৮৬ এর জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল ?
12)           ভারতীয় সংবিধানের ৪৫ নং ধারার বিষয়বস্তু কি ?
13)           শিক্ষাকে কেন যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে?
14)           ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির অর্থ লেখ।
15)           ভারতের সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয় কেন ?
16)           রাজনৈতিক দল বলতে কি বোঝ?
17)           বিচার বিভাগের সংজ্ঞা দাও।
18)           লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝ ?
19)           সরকারি বিদ্যালয় কাকে বলে ?
20)           লিঙ্গভিত্তিক বিদ্যালয় কাকে বলে ?
21)           প্রতিবেশী বিদ্যালয় বলতে কী বোঝায় ?
22)           শিক্ষার অধিকার আইন ২০০৯ –এ সংশ্লিষ্ট সরকার বলতে কী বোঝানো হয়েছে?
23)           RTE 2009-এ শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে?  
24)           রাষ্ট্রের আবশ্যিক শর্তগুলি কী ?
25)           ভ্রাম্যমাণ শ্রমিক কাদের বলা হয় ?
26)           উদারনীতিবাদ কি?
27)           বিশ্বায়ন কাকে বলে ?


PAPER-II
CONTEMPORARY INDIAN SOCIETY

Answer the following questions in brief:  2 marks for each question
1)    What do you understand by the term ‘Colonialism’?
2)    When was peasant Movement held in British India? Name two leaders of this Movement.
3)    When did Sepoy mutiny take place? Who was viceroy then?
4)    What is dual administration system?
5)    What do you mean by National movement for Education?
6)    Write the opinion of each Group of controversy between “Orientalist and Anglicists” in charter act.1813.
7)    What is Magna Carta in the History of Indian Education?
8)    What is basic education?
9)    In national policy for education 1986 write the sectors of primary education were importance was given?
10)           What do you mean by Government School?
11)           What is Right to Education Act?
12)           What do you mean by local government in RTE-2009.
13)           What are the direction was given regarding to admission in RTE 2009?  
14)           What is subject matter of the Act 45 of Indian constitution?
15)           What are the essential Components of a state?
16)           Why the Constitution of India is called the World biggest Constitution?
17)           Give the definition of Judiciary system.
18)           Why has education been placed in concurrent list?
19)           Write the meaning of ‘Directive Principles’ of the Indian constitution?
20)           What do you mean by gender discrimination?
21)           What is Gender based School?
22)           What is Neighborhood School?
23)           Who are called migratory labourers?
24)           What is liberalism?

25)           What is globalization? 

Friday, 8 January 2016

জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায় সম্পর্কে আলোচনা করো ।

 ১৯১০ সালের পড়ে জাতীয় শিক্ষা পরিষদের তেমন কিছু কাজ না হলেও শিক্ষা আন্দোলনের ধবনি-প্রতিধ্বনি এবং প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব প্রবাহিত হল ১৯২০ সাল পর্যন্ত। কিন্তু এই সময়েই স্তিমিত স্রোতে নতুন জোয়ার লেগে সৃষ্টি হল নতুন এক আন্দোলন তরঙ্গ। অসহযোগ(Non-Cooperation) আন্দোলনের রাজনৈতিক তরঙ্গের সাথে সাথে এল শিক্ষা আন্দোলনের নতুন পর্যায়।
  প্রথম বিশ্বযুদ্ধোত্তর সংকটের মুখে ইংরেজ সরকার একদিকে দান করলেন মন্টেগু-চেমসফোর্ড শাসন স্নগস্কার,অপরদিকে দিলেন রাওলাট আইন এবং জালিওয়ানওয়ালাবাগের গুলি বৃষ্টি। নরমপন্থী নেতারা এবার ইংরেজ শাসকের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলেন। কিন্তু দেশপ্রেমিক গণশক্তি হল বিক্ষোভে উদ্বেল। খিলাফতের প্রশ্নে মুসলিমরা ক্ষুদ্ধ। শুরু হল হিন্দ-স্বরাজ খিলাফত আন্দলন(১৯২০-২২)। ১৯০৫ সালে যে বয়কট অস্ত্র পাওয়া গিয়েছিল, সেই অস্ত্রই আবার প্রয়োগ করা হল। শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হল। গান্ধিজি ‘এক বছরের মধ্যে স্বরাজ’ –এর প্রতিশ্রুতি দিলেন। আত্মপ্রত্যয় নিয়ে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ছাড়ল।
  এবারকার আন্দোলনে মুসলিম ছাত্ররা দাঁড়াল প্রথম সারিতে। আলীগড় বিশ্ব বিদ্যালয় বয়কটের সুত্রে বর্জনকারী ছাত্র শিক্ষকরা গড়লেন জামিয়া মিলিয়া ইসলামিয়া।(স্বাধীন ভারতের অন্যতম রাষ্ট্রপতি ডঃ জাকির হোসেন ছিলেন এই উদ্যোগের সাথে জড়িত।জামিয়া মিলিয়া আজও সগৌরবে কাজ করছে দিল্লিতে)। ছয় মাসের মধ্যে এই আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ে। গুজরাট বিদ্যাপীঠ,কাশী বিদ্যাপীঠ,মহারাষ্ট্র বিদ্যাপীঠ,বিহার বিদ্যাপীঠ,বঙ্গীয় জাতীয় বিদ্যালয় প্রভৃতি বিদ্যালয় স্তরের প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়াল।
  ভারতের বিভিন্ন কেন্দ্রে গড়ে উঠল অনেক মেডিক্যাল স্কুল, টেকনিক্যাল স্কুল, আর্ট স্কুল, আইন কলেজ, সাধারণ কলেজ এবং জাতীয় স্কুল।বিহার-উরিষ্যায় বিদ্যালয়ের সংখ্যা হল ৪৪২, বাংলাদেশে ১৯০, বোম্বাইতে ৮৯, উত্তর প্রদেশে ১৩৭। ১৯২১ সালের মধ্যে সারা ভারতে বিদ্যালয়ের সংখ্যা হল ১৩৪৯ এবং ছাত্রছাত্রী সংখ্যা ৭৮৫৭১। গান্ধিজি শিক্ষার সাথে গঠনমূলক কাজও যোগ করলেন। তিনি ঘোষণা করলেন সর্বনিম্ন পরিমাণ সুতো না কাটলে কোন শিশুরই শিক্ষার অধিকার নেই।

  নানা প্রতিকুলতা সত্ত্বেও শিক্ষা আন্দোলন সাফল্যের সাথেই এগোচ্ছিল। কিন্তু এবারও রাজনৈতিক আন্দোলনের গতিপ্রকৃতিই শিক্ষা আন্দোলনের ভাগ্য নির্ধারণ করল। চৌরিচৌরা ঘটনার পর একক দায়িত্বেই গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। সেই সঙ্গে ১৯২২ সালেই জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায় শেষ হল।   

Monday, 28 December 2015

জাতীয় শিক্ষা আন্দোলন কী?জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম পর্যায় সম্পর্কে আলোচনা করো ।


জাতীয় শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায়, যে শিক্ষায় সকলের সমানাধিকার থাকবে, যে শিক্ষা জাতির রীতিনীতি, আচার-ব্যবহার,মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করে জাতির জীবনরস পুষ্ট করবে এবং সুদীর্ঘকাল ধরে জাতির অস্তিত্ব রক্ষায় সাহায্য করবে। এই আদর্শ ও নীতির উপর ভিত্তি করে বিংশ শতকের প্রথম দিকে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন আন্দোলনের সূচনা ঘটেছিল, তাকেই জাতীয় শিক্ষা আন্দোলন বলে।
  জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম পর্যায়ঃ ভারতে ব্রিটিশ শাসন প্রবর্তনের ফলে ভারতের শিক্ষা ব্যবস্থাও চলতে থাকে সাম্রাজ্যবাদীদের স্বার্থের অনুকুলে । ইংরেজ প্রবর্তিত শিক্ষার সঙ্গে দেশের নাড়ীর কোন সম্পর্ক ছিল না। জাতীয় নেতৃবৃন্দ ইংরেজ প্রবর্তিত এই শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন, এবং দ্রুত জাতীয় শিক্ষা আন্দোলনের সূচনা ঘটল। ১৯০১ সালে রবিন্দ্রনাথ বোলপুরে ব্রহ্মচর্যাশ্রম নামে আবাসিক বিদ্যালয় এবং ১৯০৩ সালে প্রাচীন ভারতের তপোবনের আদর্শে স্বামী দয়ানন্দ সরস্বতী ঈঙ্গ-বৈদিক কলেজ স্থাপন করেন। জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম পর্যায়ের গতি সঞ্চার করেছিল বঙ্গভঙ্গ আন্দোলন।বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট ও স্বদেশী আন্দোলনে ছাত্রদের যোগদান বন্ধ করার উদ্দেশে সরকার কার্লাইল সার্কুলার জারি করে। ছাত্র নির্যাতনের প্রতিক্রিয়ার রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। ১৯০৬ সালে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। সম্পূর্ণ জাতীয় আদর্শে শিক্ষা দেওয়ার জন্য ৯২ জন সদস্যকে নিয়ে এই পরিষদ গঠিত হয়। এই বছরই সতীশচন্দ্রের ডন সোসাইটি জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে মিশে যায়।জাতীয় শিক্ষা পরিষদ জাতীয় স্কুল ও কলেজ স্থাপন করে। বিদ্যালয় স্তর থেকে আরম্ভ করে, উচ্চ শিক্ষা পর্যন্ত এক ব্যাপক ও বহুমুখী শিক্ষার ব্যবস্থা করেছিল জাতীয় শিক্ষা পরিষদ।
  কারিগরি শিক্ষা উন্নয়নের জন্য ১৯০৬ সালে তারকনাথ পালিত কারিগরি শিক্ষা উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেন। রাসবিহারী ঘোষ ছিলেন এর সভাপতি। সমিতি ওই বছরই কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট স্থাপন করে।
  জাতীয় শিক্ষা আন্দোলনের সময়ে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করার উদ্দেশে গোখলের ১৯১০ সালে এবং ১৯১১ সালে পর পর দুটি শিক্ষা বিল “রজকীয় আইন পরিষদে’ উপস্থাপন করেন। কিন্ত সরকারের উদাসীনতায় এগুলি কার্যকর হয়নি।

জাতীয় শিক্ষা আন্দোলনের ফলে পূর্ববঙ্গে ৪০টি এবং পশ্চিমবঙ্গে ১১টি জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে তিলক বোম্বাইতে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । এছাড়া মাদ্রাজ ও অন্ধ্রপ্রদেশে অনুরুপ বিদ্যালয় গড়ে ওঠে। কিন্তু বঙ্গভঙ্গ রদের ফলে জাতীয় শিক্ষা আন্দোলন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। 

Wednesday, 23 December 2015

What is the various functions of DIET? Define the structure of a DIET.


 A District Institutute of Education and Training(DIET)is a grassroots level institution, with the district as the basic unit for educational planning, for evolving strategies for catering to district level specific needs. A DIETs mission is “to provide academic and resource support at the grassroots level for the success of various strategies and programmes being undertaken in the areas of elementary and adulteducation”. DIETs ahve been assigned a pace-setting role in two aspects viz...,
(a)              excellence in the institute’s own work; and
(b)             helping the elementary and adult education systems in the district in achieving excellence. the three main functions of a DIET are:
(1)             Training(both of induction i.e pre service level and continuing i.e in service level.
(2)             resource support(extension/guidance, development of materials,aids,evaluation tools etc.
(3)             action research .
Besides, a DIET has to devote its primary attention to the promotion of education among
(a)girls and women,
(b)Scheduled castes and Scheduled tribes,
(c) Minorities,
(d)the handicapped, and
(e)other eeucationally disadvantaged and marginalized groups like working children, slum dwellers etc. with a view to enabling a DIET to attain its mission and fulfil its assigned functions it comprised the following seven barnches or units:
(1) pre-service Teacher Education(PSTE) Branch to provide induction level learning.
(2) Work-experience(WE) Branch to cater to the need for vocationalisation of education and to provide a variety of work-experience related inputs.
(3)Distrcit Resource Unit(DRU)to assist education authorities in planning and coordination of training programmes for Alternative Education/Non-formal Education personnel throughout the district and to provide neccessary support to such programmes organised outside the DIET and to act as a nodal agency in this area.
(4) in-service programmes, field interaction and innovation coordination(IFIC) Branch to identify te needs of elementary teachers in the district and organise programmes for in-service training to assess the quality and efficacy of such programmes within as well as outside the DIET,etc.
(5) Curriculum, Material Development and Evaluation(CMDE) Branch to develop curricular units, techniques and gudelines for continuous and summativelearner evaluation, tset scales and other instruments for diagnostic testing and remedial programmes etc.
(6) Education Technology (ET) Baranch to develop simple, effective and low cost teaching aids for elementary education and elementary teacher education.

(7) Planning and Management(P&M) Branch to maintain an appropriate data-base for the district for planning exercises for attaining goals related to universalisation of primary and elementary education, and national literacy mission etc. 

Tuesday, 22 December 2015

What is Panchayati Raj? Discuss the composition and functions of Gram Panchayat.(প্রশ্ন. পঞ্চায়েতীরাজ বলতে কি বোঝায়? গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো।)

গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিকে সার্থকভাবে রূপায়ণের জন্য ভারতবর্ষে পঞ্চায়েতীরাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি জানানো হয়েছে। গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই ভারবর্ষে পঞ্চায়েতীরাজ ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য যে, পঞ্চায়েতীরাজ ও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ সমাজ উন্নয়নমূলক পরিকল্পনার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। গ্রামের মানুষদের স্বার্থকে পরিপূর্ণ করতেই পঞ্চায়েতীরাজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
  গ্রাম পঞ্চায়েত ৫-৩০ জন সদস্য নিয়ে গঠিত হয় । প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত সদস্যগণ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি ছাড়া সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে। পঞ্চায়েত সমিতির যে সমস্ত সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য হবেন তাঁরা প্রধান বা উপপ্রধানের পদে নির্বাচিত হতে পারবেন না । তাঁরা কোন ভোট দিতে পারবেন না বা কর্মকর্তা হতে পারবেন না। মোটামুটিভাবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির তিনটি আসন আছে।

  গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থনৈতিক ও বিষয় ও প্রশাসন পরিচালনা করেন। তিনি পঞ্চায়েতের দলিল, নথিপত্র, সীল প্রভৃতি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। তিনি পঞ্চায়েতের নিজের কর্মচারীদের এবং রাজ্য সরকার কর্তৃক প্রেরিত অফিসার ও কর্মচারীদের তদারকি ও নিয়ন্ত্রণ করেন। পঞ্চায়েত কর্তৃক নিযুক্ত কোনো অফিসার বা কর্মচারীকে অপ্রয়োজনীয় মনে করলে তিন মাসের নোটিশ বা তিন মাসের বেতন দিয়ে অব্যাহতি দিতে পারেন প্রধান। আবার অসদাচারন বা কাজকর্মের গাফিলতির কারণে পঞ্চায়েতের কোন অফিসার বা কর্মচারীকে প্রধান সাময়িকভাবে বরখাস্ত করতে পারেন ।  

As per the National Policy of Education, (1986) what is the role of DIET's in the professional development of teachers.

আমাদের দেশ স্বাধীনতা লাভের পর রাধাকৃষ্ণাণ,মুদালিয়ার ও কোঠারি কমিশন শিক্ষক-শিক্ষণ ব্যবস্থার উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলেন । কিন্তু বাস্তবে সেগুলি রূপায়িত হয়নি। বর্তমানে শিক্ষক-শিক্ষণের যে ব্যবস্থা প্রচলিত আছে তাতে শিক্ষার্থীরা কেবলমাত্র ডিগ্রি লাভ করে, কিন্তু শিক্ষক হিসাবে তাদের গুণগত মানের বিশেষ কোন উন্নতি ঘটে না । শিক্ষক-শিক্ষণকে যদি শিক্ষকের গুণগত মানের উন্নতির উপায় হিসাবে কাজে লাগাতে হয় তাহলে এটিকে একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া হিসাবে গ্রহণ করতে হবে। ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতিতে শিক্ষক-শিক্ষণকে একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া হিসাবে গ্রহণ করবার কথা বলা হয়েছে এবং একথাও বলা হয়েছে যে নতুন শিক্ষানীতির সাফল্যে নিরবচ্ছিন্ন শিক্ষক শিক্ষণের উপর অনেকখানি নির্ভর করবে। এই উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতিতে District Institute of Education and Training(DIET) স্থাপন করে প্রাথমিক, নন-ফরম্যাল ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রচলিত প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্য থেকে বাছাই করে এই জাতীয় প্রতিষ্ঠানগুলি তৈরি করতে হবে। এই জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষক যতদিন চাকরিরত থাকবেন ততদিন তাঁকে রিফ্রেসার কোর্স,শর্ট কোর্স ট্রেনিং,সেমিনার, সিম্পোজিয়াম প্রভৃতিতে অংশগ্রহণ করার মাধ্যমে তাঁর পেশাগত দক্ষতা বৃদ্ধি করবার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

   কেন্দ্রীয় সরকার ১৯৮৭ সালে শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠানগুলির পুনর্গঠনের জন্য সারা দেশে একটি কেন্দ্রীয় প্রকল্প চালু করেন। এই প্রকল্প অনুয়ায়ী এদেশে বেশ কতগুলি প্রাথমিক শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠানকে পুনর্গঠিত ও উন্নীত করা হয়েছিল এবং এগুলির নাম দেওয়া হয়েছিল ডায়েট(DIET)। অষ্টম ও নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে প্রত্যেক রাজ্যে এইরুপ প্রতিষ্ঠান স্থাপনের জন্য শতকরা ১০০ ভাগ কেন্দ্রীয় অর্থ সাহায্য দেওয়া হয়। এছাড়াও এই প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং চাকরিরত শিক্ষকদের নিরবচ্ছিন্ন প্রশিক্ষণের জন্য বার্ষিক কেন্দ্রীয় অনুদানের ব্যবস্থা আছে।  

Analyze the sectors leading to the rise of National Consciousness during the British rule, How did it spread ideas on Education.

ভারতের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে মধ্যযুগে ভারতে বিদেশী আক্রমণের ঢেউ এসছিল। হূন,তুর্কি,মোগল এবং শেষ পর্যন্ত ইংরেজরা ভারত আক্রমণ করে ভারতকে দীর্ঘদিন শাসন করেছিল । কিন্ত ইংরেজ শাসনের সময়েই ভারতে ভারতবাসীদের মধ্যে শিক্ষার চেতনা জাগরিত হতে শুরু করে । এই চেতনা পরবর্তীকালে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার লাভ করে । এর পেছনে ব্রিটিশ শাসন ব্যবস্থার শিক্ষা ও শাসনের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই দ্বায়ী ছিল।ব্রিটিশ শাসনের সময়ে ভারতীয়দের চেতনা জাগরিত হওয়ার কারণগুলি হল-
ব্রিটিশ সরকারের উদ্দেশ্যমূলক শিক্ষা নীতিঃ- ব্রিটিশ সরকারের শিক্ষানীতির উদ্দেশ্য ছিল ভারত শাসন করার জন্য কিছু অনুগত কর্মচারী তৈরি করা ।এই কর্মচারীদের দিয়ে যাতে পরবর্তীকালে নিজ স্বার্থকে সফলভাব রুপায়িত করা যায় এটাই ছিল ব্রিটিশ সরকারের শিক্ষানীতির মূল উদ্দেশ্য ।
বিদেশিদের দ্বারা শিক্ষা প্রশাসন নিয়ন্ত্রনঃ- ব্রিটিশরা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতো। ভারতীয়দের শিক্ষাদান ব্রিটিশদের প্রশাসনের মূল উদ্দেশ্য ছিল না ।ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল নিজেদের ব্যবসার সুবিধার জন্য কর্মী সৃষ্টি করা ।যার জন্য ব্রিটিশরা ভারতীয়দের নিজের ইচ্ছা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে দিতনা । ভারতীয়দের উচ্ছ শিক্ষার সুযোগ দেওয়া হত না । এর প্রতিফলন হিসাবে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার সৃষ্টি হতে শুরু করে। ভারতীয়রা স্পষ্ট বুঝতে পারে যে ভারতীয়দের প্রতি ষড়যন্ত্র হচ্ছে।
ইংরেজি শিক্ষার প্রচলনঃ- ব্রিটিশরা উনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে কোম্পানির স্বার্থে শিক্ষা নীতির পরিবর্তন ঘটিয়েছিল। যাতে ভারতে ইংরেজি শিক্ষা চালু করা যায়এজন্য মিশনারি উদ্যোগ, বেসরকারী এবং সরকারী প্রচেষ্টায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার লাভ করতে শুরু করে। এতে ভারতীয়দের মধ্যে স্বাধীনতা ও জাতীয় চেতনা সম্পর্কে নতুন ধারণার সৃষ্টি হয়।
পুঁথিগত শিক্ষাঃ- ব্রিটিশরা ভারতকে শাসন করার উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য ভারতে পুঁথিগত বিদ্যার বা শিক্ষার বিস্তার করতে শুরু করে। তার সাথে সাথে ইংরেজি ও বিজ্ঞান উপরও জোর দিতে থাকে। কিন্ত উচ্চ শিক্ষা লাভের জন্য সুযোগ দেওয়া হত না। ব্রিটিশদের মধ্যে সাদা ও কালোর মধ্যে যে পার্থক্য তা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ চেতনা ও ধর্মনিরপেক্ষতার চেতনা সৃষ্টি করে ।          
ব্যবহারিক শিক্ষার অভাবঃ- ব্রিটিশদের অধীনে যে শিক্ষা ব্যবস্থা চালু হয় তাতে শিক্ষার্থীদের জীবনের উন্নয়নে বা জীবন প্রতিষ্ঠার শিক্ষা চেতনা দেওয়া হত না ।কারণ ব্যবহারিক শিক্ষা লাভে ভারতীয়দের সুযোগ দেওয়া হত না। ফলে মধ্যবিত্ত কিছু ভারতীয় বিদেশে শিক্ষা লাভ করতে চেষ্টা করে । ভারতীয় শিক্ষায় কিছু করণিক, গাড়িচালক, সৈন্য, ব্যাঙ্ক কর্মচারী প্রভৃতির কাজ করতে পারে। যার ফলে ভারতকে শাসন ও শোষণ করতে ব্রিটিশদের সুবিধা হবেএর ফলে ভারতীয়রা, ভারতীয় ও ব্রিটিশদের মধ্যে যে পার্থক্য তা উপলব্দি করতে পারে । ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ,একতাবোধ স্বাধীন চেতনা জন্মাতে শুরু করে । 
গণ শিক্ষাকে অবহেলাঃ- সমস্ত ভারতীয়রা শিক্ষা লাভ করুক ব্রিটিশরা তা চাই না ।কারণ ভারতীয়রা শিক্ষিত হলে বেশীদিন আর ভারতকে শাসন ও শোষণ করা যাবে না। তাই ব্রিটিশরা গণশিক্ষাকে অবহেলা করত। কিন্ত যে মধ্যবিত্ত সন্তান শিক্ষা লাভ করেছে তারা এই বিষয়টি উপলব্দি করতে পারে ফলে এরা ব্রিটিশের শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে গণ শিক্ষা দিতে শুরু করে । এতে করে যেমন শিক্ষা চেতনা বৃদ্ধি পেল, তেমনি ব্রিটিশ বিরোধী চেতনা বৃদ্ধি পেতে আরম্ব করে।
উচ্চ শিক্ষার সুযোগের অভাবঃ-ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা ভারতে চালু করেছিল তা ছিল নিম্ন স্তরে । উচ্চ শিক্ষা লাভের জন্য ভারতীয়দের সুযোগ ছিল না। ফলে ইচ্ছা করলেও ভারতীয়রা উচ্চ শিক্ষা লাভ করতে পারত না । কেবলমাত্র কিছু ধনি ব্যক্তি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়।এই শ্রেণির লোকেরা বিদেশে পড়া শেষ করে দেশে ফিরে এসে দেশের মানুষের প্রতি চেতনা অর্থাৎ জাতীয় চেতনা প্রসার ঘটাতে শুরু করে । যা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের রুপ দেয়।  
ভারতীয়দের দ্বারা নৈতিক মানের প্রচেষ্টাঃ- যে সকল ভারতীয় বিদেশে ও স্বদেশে শিক্ষা লাভ করে তারা সরকারী চাকরিতে যোগদান করে । তারাই ব্রিটিশ শাসনে থেকে ভারতীয় জাতীয় সচেতনতামূলক জাগরণের জন্য নৈতিক মানের উন্নতির প্রচেষ্টা চালায় । কিছু শিক্ষিত মধ্যবিত্ত শ্রণীর উন্মেষ, উকিল, ডাক্তার,শিক্ষক,সাংবাদিক, ব্যাঙ্ক কর্মচারী প্রভৃতি ভারতীয় জাতীয়তাবাদ ও জাতীয় সচেতনতা প্রসার ও প্রচারের জন্য সকল অংশের মানুশকে অনুপ্রাণিত করে তোলে।
আন্তর্জাতিক ঘটনার প্রভাবঃ- একদিকে ব্রিটিশের অত্যাচার অন্যদিকে উনবিংশ শতাব্দীর প্রথমে বিশ্বের কিছু আন্তর্জাতিক ঘটনা যেমন, চিন, ভিয়েতনামের আন্দোলন জার্মানি, জাপানের জাতীয়তাবাদ, প্রভৃতি ঘটনা ভারতবাসীদেরকে জাতীয়তাবাদের জন্য উৎসাহদান করে।
উপসংহারঃ- একথা ঠিক যে, ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসন যদি না আসত তাহলে ভারত আজও বিচ্ছিন্নতাবাদের অন্ধকার নিমজ্জিত থাকত। ব্রিটিশ শাসনের অনুপ্রেরণায় ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছে। যদিও এক্ষেত্রে ব্রিটিশদের নেতিবাচক অনুপ্রেরণা ছিল ।

সর্বোপরি ব্রিটিশের প্রবর্তিত ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষা ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিল।